দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘বালিকা বধূ’র ছোট আনন্দী হিসেবে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী অভিকা গোরকে নিয়ে উদ্বেগের খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। গত কয়েক দিন ধরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বরে ভুগছিলেন তিনি। পরে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। অভিকার শারীরিক অবস্থার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন তার স্বামী মিলিন্দ চন্দওয়ানি।
মিলিন্দ জানান, টানা পাঁচ দিন ১০৩-১০৪ ডিগ্রি জ্বরে ভুগছিলেন অভিকা। এত অসুস্থতার মধ্যেও থামেননি কাজ। চলতি একটি প্রজেক্টের বাকি দুদিনের শুটিংও শেষ করেন তিনি। অভিকার অসুস্থতার ভয়াবহতা বোঝাতে মিলিন্দ জানান, একসময় ঠিকমতো হাঁটতেও পারছিলেন না অভিনেত্রী। এমনকি খাওয়াও কঠিন হয়ে পড়েছিল।
অসুস্থ অবস্থাতেই বিজ্ঞাপনের শুটিং করতে দিল্লি যান অভিকা। যাওয়ার আগে পরীক্ষা করা হলেও রিপোর্ট হাতে আসে শুটিং শেষে মুম্বই ফেরার পথে। তখনই জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। মিলিন্দ জানান, তিনি বারবার কাজ পিছিয়ে দেয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অন্যদের সময় ও নির্মাতাদের ক্ষতির কথা ভেবে অভিকা রাজি হননি।
অভিকা যখন জ্বরে হাসপাতালে, ঠিক তখনই মুক্তি পাওয়ার কথা তার নতুন গান ‘বুখার’। ভিডিওর শেষে অভিকার দ্রুত সুস্থতার জন্য অনুরাগীদের কাছে শুভকামনা চান মিলিন্দ। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই অভিকার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
কে